৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ৫৩.৯ শতাংশ প্রবৃদ্ধি

ফেব্রুয়ারির প্রথম আটদিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। এ সময়ে দেশে মোট ১ বিলিয়ন ৩২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ৮ ফেব্রুয়ারি দেশে ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর ১ থেকে ৮ ফেব্রুয়ারি সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে মোট ২০ বিলিয়ন ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬ বিলিয়ন ৬৩৩ মিলিয়ন মার্কিন ডলার, যা চলতি অর্থবছরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights