৯৯৯ এ ফোন পেয়ে ড্রেনে আটকে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের চক ছাতিয়ানি এলাকায় ড্রেনে আটকে পড়া একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। মঙ্গলবার দুপুরে ৯৯৯-এর মাধ্যমে ফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের চক ছাতিয়ানি পানি উন্নয়ন বোর্ডের সামনে ড্রেনের পাশ দিয়ে একটি গরু যাওয়ার সময় হঠাৎ ড্রেনের মধ্যে পড়ে পাইপের চিপাই আটকে যায়। বেশ কিছুক্ষণ স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ৯৯৯-এ ফোন দিলে পাবনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা পৌঁছে স্থানীয়দের সহায়তায় গরুটি উদ্ধার করেন।

এ বিষয়ে পাবনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, ফোনের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে দ্রুত গরুটি উদ্ধার করি। তবে গরুর মালিককে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights