৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির

অনলাইন ডেস্ক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর আওতাধীন দেশের সকল মাঠ পর্যায়ের শিক্ষা দপ্তরের সেবা প্রদান প্রতিশ্রুতি বা ‘সিটিজেন্স চার্টার’ আগামী ৯ জুলাইয়ের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার মাউশি’র এইচআরএম ইউনিটের প্রকাশিত এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, গত ২১ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ‘সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদকরণ ও সংস্কার’ বিষয়ক কর্মশালার সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মশালার নির্দেশনা অনুযায়ী মাউশি’র আওতাধীন মাঠ পর্যায়ের দপ্তরসমূহের সিটিজেন্স চার্টার নির্ধারিত ছক মোতাবেক আধুনিকায়ন করা আবশ্যক।

এই নির্দেশনার আলোকে, মাঠ পর্যায়ের সকল শিক্ষা অফিস ও প্রতিষ্ঠানকে পূর্ববর্তী কর্মশালা থেকে অর্জিত জ্ঞানের ভিত্তিতে নির্ধারিত ফরম্যাট ও নির্দেশিকা অনুসরণ করে নিজ নিজ দপ্তরের সিটিজেন্স চার্টার হালনাগাদ করতে হবে। একই সাথে হালনাগাদকৃত চার্টারটি আগামী ৯ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন ও আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights