রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় জাহাজ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রে চার দিনে এসেছে আরও ৪৯ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা। বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে করে ইন্দোনেশিয়ার থেকে আনা এই কয়লার মধ্যে ২১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাসের পর লাইটার জাহাজে করে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়েছে। বাকি ২৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বসুন্ধরা ইমপ্রেস জাহাজটি শনিবার (০৪ নভেম্বর) সকালে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ায় নোঙ্গর করেছে।

দুপুর থেকে এসব কয়লা খালাসের পর লাইটার জাহাজে করে রামপালে মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল ইয়ার্ডে নেওয়ার কাজও শুরু হয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার ইন্দোনেশিয়া থেকে রামপালে কয়লা ভিত্তিক মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও ৫৪ হাজার ৭০ মেট্রিক টন কয়লা দেশে আনা হয়। রামপালে কয়লা ভিত্তিক ১৩২০ মেগাওয়াট মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ৫ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights