তবুও আছি বেশ
রওশন আরা দ্বীনা

যে ভোরের কুয়াশায় স্বপ্ন বুনেছিলাম আমি
তার আংশিক হয়েছিলো পূর্ণ ,
বেশিরভাগই হারিয়ে গিয়েছে
রোদেলা ঐ ঝলসানো আলোয় ।
দিন কেটে যায় আমার বহু ভাবনার ছায়াতলে
নানান রঙের সুখদুখমাখা ভরা আশা নিরাশার জ্বলে ,
জীবন সংগ্রামে হেরে গিয়ে ,
তবুও আছি বেশ ভালোই ।

আকাশ থেকে নীল রং নিয়ে হৃদয়ে –
এঁকেছিলাম মনের বাসনা
তার হয়েছিল কিছুটা পূর্ণ ,
বেশিরভাগই কোথায় যেন মিলিয়ে গেছে
মেঘের ঐ বিদঘুটে অন্ধকার কালোয় ।
মাস চলে যায় বছর গড়ায় জীবন অপেক্ষায়
আপন আপন করি যাদের তারাই যে কাঁদায় ,
এতো দুঃখ নিয়েও আমি
আছি বেশ ভালোই ।

নদী আর সবুজ প্রকৃতির বাতাস থেকে এনেছিলাম
আবেগি মনের অফুরন্ত ভালোবাসা ,
মিলেছিলো খানিকটা সুখ ,
তার অর্ধেকটাই হয়েছে নিরাশা আর হতাশা ঘেরায় ।
জীবনের সাথে জীবন যেন করছে অভিনয়
এভাবেই ধীরে ধীরে কেটে যাচ্ছে প্রতিটি প্রলয় ।
কি বা দোষে কি হলো-ভাবি সারাক্ষন
শত ত্যাগের পরেও কারো পেলাম না মন ।
অসুখের মাঝেও সুখ খুঁজে নিয়ে
এর পরেও আছি বেশ ভালোই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights