চট্টগ্রামে লিফটে আটকে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকার একটি ভবনে লিফটে চাপা পড়ে প্রীতম চৌধুরী (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রীতম দক্ষিণ নালাপাড়ার শিমুল চৌধুরীর ছেলে। বোনের বিয়ের খাবার প্রতিবেশীদের কাছে পৌঁছে দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লিফট কিছুদিন ধরে ঠিকভাবে কাজ করছিল না। গ্রাউন্ড ফ্লোরে আসার আগেই লিফট আটকে যায়। প্রীতম দ্রুত নেমে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নিয়েছে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী জানান, নগরীর একটি কমিউনিটি সেন্টারে প্রীতম চৌধুরীর বোনের বিয়ে ছিল। এ উপলক্ষে বাসা থেকে খাবার নিয়ে নিচে নামার সময় অসাবধানতাবশত লিফটের নিচে চাপা পড়েন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights