ভাঙল ৯৬ রানের জুটি, সাকিব ফিরলেন ৪০ রানে

লকি ফার্গুসনের বাউন্সি বলটা ঠিক মতো ব্যাটে লাগাতে পারলেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। উইকেটকিপার টম ল্যাথামের তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরলেন তিনি।

সাকিবের ব্যাটে এসেছে ৪০ রান (৫১ বল)। মুশফিকুর রহিমের সাথে ৯৬ রানের জুটি গড়েছিলেন সাকিব। চলতি ম্যাচে এরইমধ্যে ফার্গুসন নিয়েছেন তৃতীয় উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে পড়েছিল টাইগাররা। কোনো রান না করেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন লিটন। এরপর তানজিদ হাসান তামিম ফেরেন ১৬ রানে, ৩০ রানে থামেন মেহেদী মিরাজ। ৮ বলে ৭ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
এরপর জুটি গড়ে হাল ধরার চেষ্টা করেন সাকিব ও মুশফিক। তাদের ব্যাটে ভর করেই দেড়শ’ রানের ঘর পেরোয় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights