‘সালার’ এর সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘ডানকি’

অনলাইন ডেস্ক’

গুঞ্জন উঠেছিল আসছে বড়দিনে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ ছবির কারণে পিছিয়ে যাচ্ছে বলিউড কিং খান শাহরুখ খানের ‘ডানকি’। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে বাণ্যিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে ব্রেকিং নিউজ দিয়ে জানিয়েছেন, বড় দিনেই মুক্তি পাচ্ছে ডানকি। তরণ তার পোস্টে লিখেছেন, ‘ডানকি পেছানো হয়নি। ২০২৩-এর বড় দিনেই আসছে।’

এতে ‘ডানকি’ বনাম ‘সালার’ যুদ্ধ যেন প্রতি মুহূর্তে নতুন নতুন রূপ নিচ্ছে! ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক সংঘর্ষ দেখার অপেক্ষায় দর্শকরা। সামাজিক মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। শাহরুখ ও প্রভাস ভক্তদের পাল্টাপাল্টি অবস্থানে এই মুহূর্তে সিনেমা দুটি ঘিরে হাইপ তুঙ্গে।

ভারতীয় পোর্টাল ইন্ডিয়া টুডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানির সিনেমাটি স্থগিত করা হবে না। এটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে, যেমনটি আগে সিদ্ধান্ত হয়েছিল। পরপর তিনটি সিনেমা ব্যর্থ হওয়ায় প্রভাসের সালার নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি।
এছাড়া সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল, যিনি কেজিএফের নির্মাতা। গুঞ্জন রয়েছে, সালারের সঙ্গেও কেজিএফের সংযোগ থাকতে পারে। তাই সালার ঘিরে ভক্তদের আগ্রহের পারদও তুঙ্গে। অপরদিকে প্রথমবারের মতো বলিউডের ব্লকবাস্টার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন শাহরুখ খান। তাই ডানকি ঘিরে শাহরুখভক্তদের প্রত্যাশাও আকাশছোঁয়া।

এখন দেখার বিষয়, কে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারেন। মুখোমুখি সংঘর্ষ এড়াতে পারলে উভয় সিনেমাই বক্স অফিসে বাজিমাত করবে তা বলাই বাহুল্য। সূত্র : ইন্ডিয়া টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights