দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিন ….. . মুক্তিযোদ্ধা মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক
কালিয়াকৈর (গাজীপুর) থেকে,, জিল্লুর রহমান
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার গঠন করতে হবে।বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে যেভাবে মনোনিবেশ করেছেন অতিতের কোন সরকার এভাবে দেশ ও দশের উন্নয়ন করতে পারেনি,কথা গুলো বলেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক এমপি।
তিনি শনিবার বিকেলে উপজেলার বরিয়াবহ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন,আমরা আজ নিজের পায়ে দাড়িয়েছি দেশের উন্নয়ন করে যাচ্ছি তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে দিবেন।
শ্রীফলতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন আফজাল হোসেন।
এ সময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আকবর আলী, হারুন অর রশিদ,লোকমান চেয়ারম্যান, সাইজুদ্দিন সাজু,আরিফ হোসেন খোকন,রফিকুল ইসলাম, আজিবুর চেয়ারম্যান, গোলাম মোস্তফা, মো:সোহেল রানা,মহিলানেত্রী আসমা বেগম প্রমুখ।
মন্ত্রী উল্লেখ করেন,১০ বছর পূর্বে এই এলাকা যে অবস্থায় ছিল। তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। রাস্তাঘাট পাকা হয়েছে, বিদ্যালয়গুলোতে সু উচ্চ ভবন হয়েছে। কমিউনিটি ক্লিনিক হয়েছে। টিসিবি, ১৫টাকা কেজি চাউল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা,উপবৃত্তি সহ নানাবিধ সুবিধাভোগীর সংখ্যা
অনেক বেড়েছে।যা আপনারা ভোগ করছেন।অনেকে পানির মটর টাংকি সহ পেয়েছেন বিনামুল্যে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় সরকার গঠনের সুযোগ দানের জন্য, সবার প্রতি আহবান জানান।
