ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো
অনলাইন ডেস্ক
কলকাতা ঘুরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।
বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেন রোনালদিনহো।
২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের স্ট্রাইকার রোনালদিনহো বাংলাদেশে এবারই প্রথম আসলেন। একদিনের সফরে ক্রিয়েশন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় আসেন রোনালদিনহো।
