পঞ্চগড়ে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে ধানক্ষেতে গিয়ে প্লাস্টিকের জালে আটকা পড়ে একটি অজগর সাপ। ৭ ফুট লম্বা সাপটিকে শনিবার সকালে ছবির আলী নামে এক কৃষক জালে আটকে থাকতে দেখেন। সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামের ওই ধানক্ষেতের আলে পাতানো জালে আটকা পড়ে সাপটি।

সাপটিকে দেখতে স্থানীয় শত শত মানুষ ভীড় জমায়। পরে বনবিভাগকে খবর দেন তারা। স্থানীয়রা জানায়, গরু-ছাগলের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষক আব্দুর রউফ তার ধানক্ষেত চারপাশে প্লাস্টিকের জাল দিয়ে ঘিরে রাখে। ঠিক কখন সাপটি ওই জালে আটকা পড়ে তা জানাতে পারেননি তারা।

ধারণা করা হচ্ছে, করোতোয়া নদীর ধারে ফাঁকা যায়গা থেকে বা চা বাগান থেকে সাপটির আগমন ঘটতে পারে। বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত সাপটি নিয়ে যায়। সাত ফুট লম্বা উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২০ কেজি। পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব উদ্দীন জানান, সাপটিকে রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights