সুবর্ণচরে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন, রুপক সভাপতি, ইউছুপ সম্পাদক

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর,
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলা ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে হাবিবুর রহমান রুপক সভাপতি এবং ইউছুপ নবীকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়।

এ উপলক্ষে ২১ (অক্টোবর) শনিবার সন্ধ্যা ৭ টায় মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে আনন্দ মিছিল বের করে ইউনিয়ন ছাত্রলীগের নব কমিটির নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে তারা উপজেলা, জেলা, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে শুভেচ্ছা জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনকে ঘিরে মাঠে থাকবে ছাত্রলীগ, সেই সাথে আগুন সন্ত্রাস সহ সরকার বিরোধী সকল অপশক্তিকে রুখে দিতে ছাত্রলীগ বদ্ধপরিকর।

২১ অক্টোবর (শনিবার) সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল্যাহ আল মামুন জাবেদ এবং যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, তানভীর সাকিয়ান, রুমন চন্দ্র দাস, রিয়াজ উদ্দিন সাক্ষরিত ২৬ জন বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে আরিয়ান হোসেন আরিফ, সহসভাপতি পদে মেহেদি হাসান, এএইচএম সাইফুল্যাহ বাবু, আজিম মোহাম্মদ, আব্দু্ল আলিম মামুন। যুগ্ন সাধারন সম্পাদক পদে সালা উদ্দিন, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন,সানা উল্যাহ সানি, নুরুল আবছার রাজু। সাংগঠনিক সম্পাদক পদে ইউছুপ নবী ওরপে আরিফ মাহমুদ, রিয়াজ মামুন, আজহর হোসেন ফাহিম, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম শিমুল, প্রচার সম্পাদক কাউছার হোসেন, ক্রিড়া সম্পাদক জাবেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন রাজু, সহ সম্পাদক অন্তর, রাসেদ মাহমুদ। সদস্য পদে নাজমুল হাসান প্রিন্স, আরমান হোসেন জিহাদ, নুর আলম সুজন, সাইফুল ইসলাম, নুর হোসেন হৃদয়। কমিটি ঘোষনার পর পরই আনন্দ মিছিল বের করে নবকমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights