আফগানদের বিপক্ষেও ধুঁকছে পাকিস্তান!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে পাকিস্তানের শনির দশা চলছে। টানা দুই জয়ের পর ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাবর আজমের দল। বর্তমানে নিজেদের পঞ্চম ম্যাচেও আফগানদের বিপক্ষেও ধুঁকছে দলটি।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর দিকেই ওপেনার ইমাম-উল-হককে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাবরের দল। তাদের ৫৬ রানের জুটি ভাঙার পর আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম।

৫৪ রানের জুটি ভেঙে শফিক ফিরলে ফের চাপে পড়ে পাকিস্তান। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার রিজওয়ান ফেরেন মাত্র ৮ রানে। এরপর তরুণ সউদ শাকিলের সাথে ৪৩ রানের জুটি গড়েন বাবর। ৩৪ বলে ২৫ রান করে শাকিলও ফিরেছেন সাজঘরে।
সবমিলিয়ে ৩৫ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে অনেকটা বিপাকে পড়েছে পাকিস্তান। একপ্রান্ত আগলে রেখে বাবর তাল সামলানোর চেষ্টা করছেন।

মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরাজাই ও নুর আহমাদদের সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বাবররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights