ঘূর্ণিঝড় ‘হামুন’, সমুদ্র বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

অনলাইন ডেস্ক

অবশেষে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’-এ রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের আরও কাছে এসেছে। এজন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে এর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৭) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights