সখীপুরে ১০ আসামি গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে তিন লক্ষ টাকা জমিরানা ও ছয় মাসের সাজাপ্রাপ্ত বাবুল মিয়াসহ বিভিন্ন মামলার দশ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বাবুল মিয়া উপজেলার পাথারপুর এলাকার মৃত আব্দুল কাদের আলীর ছেলে। অন্যন্য মামলার আসামীরা হল সাইফুল (২৬), শফিকুল (৩৭), আমীর আলী (৬০), রাসেল (৩৫), জুয়েল (২০), জাহিদুল (২২), আকাশ খান (২২), মোসলেম উদ্দিন (৫০), এবং তুলা মিয়া (৬০)। মঙ্গলবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর আলম বলেন, পুলিশের অভিযানে সিআর সাজাপ্রাপ্ত, নিয়মিত মামলা ও পুলিশ আইনের ৩৪ ধারার মোট দশ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights