বিশ্বকাপ: হঠাৎ জল্পনার কেন্দ্রে স্টোকস

অনলাইন ডেস্ক

ইংলিশ তারকা বেন স্টোকস কি অসুস্থ? বৃহস্পতিবারের ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের আগে স্টোকসকে নিয়ে উঠল প্রশ্ন। বুধবার ইংল্যান্ডের অনুশীলনের একটি দৃশ্য স্টোকসের সুস্থতা নিয়ে সংশয় তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মনে।

অনুশীলনের সময় মাঠে বসে স্টোকসকে ইনহেলার ব্যবহার করতে দেখা গেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাবেন না জস বাটলারেরা? এমনই প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। স্টোকসের ইনহেলার নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। যদিও ইংল্যান্ড দলের পক্ষ থেকে স্টোকসের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি।

বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারেননি স্টোকস। ফিটনেসের সমস্যার কথা বলা হয়েছিল ইংল্যান্ড শিবির থেকে। কিন্তু বুধবার অনুশীলনে স্টোকসের ইনহেলার নেওয়ার দৃশ্য তার সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেও সাফল্য পাননি স্টোকস।
এ বারের বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়নদের অবস্থায় বেশ করুণ। চারটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছেন বাটলারেরা। পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছেন তারা। এই পরিস্থিতি সেমিফাইনাল খেলার আশা জিইয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights