বাইডেনের কথিত উপদেষ্টার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়!

সিরাজগঞ্জ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফীর প্রকৃত নাম বেল্লাল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিক দিয়ার গ্রামের মৃত রওশন মন্ডলের ছেলে। তার বাবা পাবনা জেলা শিক্ষা অফিসার ছিলেন। তারা ৬ ভাই ৪ বোন সবাই আমেরিকায় থাকেন। প্রায় ৪০ বছর আগে তার বাবা আমেরিকায় গিয়ে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। সিরাজগঞ্জে তাদের কোন বসতভিটা নেই। তবে জোবাইডেনের উপদেষ্টা পরিচয় শুনে এলাকার মানুষের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে।

হাটিকুমরুল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাওসার আলী জানান, আরেফীর বাবা মৃত রওশন মন্ডল ছিলেন পাবনা জেলার শিক্ষা কর্মকর্তা। তারা ১০ ভাইবোন ৪০ বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। তারা খুব একটা এলাকায় আসেন না। এলাকার লোকজনের সঙ্গে তাদের তেমন যোগাযোগও নেই।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, জাহেদুল ইসলাম আরেফী এলাকায় বেল্লাল নামে পরিচিত। তিনি ছাত্রাবস্থাতেই পরিবারের সঙ্গে আমেরিকায় যান। তিনি আমেরিকার নাগরিক। সেখানে তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে যুক্ত। তবে তিনি এলাকায় আসলে নিজেকে জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেন। মানিকদিয়ার গ্রাম বা উল্লাপাড়ায় তার কোনো বাড়ি নেই। তার দাদা-দাদির জন্য দোয়া মাহফিল করতে গত ২৮ জুলাই মাসে এসেছিলেন। তিনি উল্লাপাড়া ডাকবাংলোয় ছিলেন। এখানে কোনো সামাজিক কাজেও তিনি জড়িত নন।

ওসি আরও বলেন, উল্লাপাড়ার সাবেক এমপি এম আকবর আলীর সঙ্গে তার বাবা মৃত রওশন মন্ডলের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে তার সঙ্গেও আকবর আলীর সম্পর্ক আছে। তার স্থানীয় স্বজনেরা বিএনপির সমর্থক হলেও সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights