বাউবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে উন্মুক্ত ও দূর শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার সুযোগ সৃষ্টি করে দক্ষ জনশক্তি সৃজনে কাজ করে যাচ্ছে বাউবি। বঙ্গবন্ধুর সার্বজনীন শিক্ষানীতির আলোকে বাউবি সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষার ব্রত নিয়ে কাজ করে এগিয়ে চলেছে। দেশের গণ্ডি পেরিয়ে সৌদি আরব, কুয়েত কাতার, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাঙালি ও রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাউবির স্টাডি সেন্টার খোলা হয়েছে। ভবিষ্যতে ইউরোপ আমেরিকার অন্যান্য দেশেও বাউবির শিক্ষা প্রোগ্রাম চালু করা হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন।

বাউবির দীর্ঘ এ পথচলায় সাবেক উপাচার্য, প্রো-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ যাঁেদর শ্রম, ঘাম আর চিন্তার প্রতিফলন আজকের বাউবি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উৎসবমুখর পরিবেশে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাউবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। এরআগে উপাচার্যের নেতৃত্বে বাউবি’র ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তির প্রতীক সাদা পায়রা নীল আকাশে অবমুক্ত করা হয়।
এই সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বাউবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমানসহ ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ,ডিরের্ক্টস কাউন্সিল ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কর্মকর্তা পরিষদ উপস্থিত ছিলেন। বাউবি’র আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে একইরূপ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights