ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বেচ্ছাসেবক লীগের অবরোধ বিরোধী মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির বিরুদ্ধে দ্বিতীয় দিনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে নাসিক ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সানোয়ার ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিলটি বের করা হয়।

এ সময় অবরোধ বিরোধী মিছিলে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় ডাচ্ বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।
মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার সানোয়ার ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন বলে জানা গেছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights