ব্যালন ডি’অর জয়; কত পয়েন্ট পেয়েছিলেন মেসি?

অনলাইন ডেস্ক

অনেকটা প্রত্যাশিত ভাবেই ২০২৩ ব্যালন ডি’অর জয় করেছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় ৩০ অক্টোবর দিবাগত রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের পর মেসির হাতে তুলে দেওয়া হয় তার অষ্টম ব্যালন ডি’অর ট্রফি। এরপর সাবেক এবং বর্তমান অনেকেই সমালোচনা করেছেন এই পুরস্কারের। তবে মেসি ব্যালন জিতেছিলেন বড় ব্যবধানেই।

পুরস্কার প্রদানের দিন কয়েক পর প্রকাশিত পয়েন্ট তালিকা জানাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডের চেয়ে ১০৫ পয়েন্ট বেশি পেয়েছেন লা পুলগা। আর সাবেক সতীর্থ এমবাপ্পে থেকে তার পয়েন্ট ১৯২ বেশি।

২০২৩ সালে ব্যালন ডি’অর জেতার পথে মেসির পয়েন্ট ৪৬২। অন্যদিকে হালান্ড পেয়েছেন ৩৫৭ পয়েন্ট। তৃতীয় হওয়া এমবাপ্পে পেয়েছেন ২৭০ পয়েন্ট আর কেভিন ডি ব্রুইনার পয়েন্ট ১০০। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস হয়েছেন ৬ষ্ঠ। তার পয়েন্ট ছিল ৪৯। আর ৫ম স্থানে থাকা রদ্রি পেয়েছিলেন ৫৭ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights