ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

অনলাইন ডেস্ক

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২১। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৩৪ জন।

মারা যাওয়া দুইজন হলেন সালথার জয়কালি গ্রামের রহিমা বেগম (৪৫) ও ঝিনাইদহের মহিষাকুন্ডু গ্রামের নিতাই সরকারের ছেলে যতিন সরকার (৪৮)। শনিবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৪ জন।

সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১২১ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২১ হাজার ৩৪৫জন। এর মধ্যে ২০ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights