হাইকোর্টে বিএনপির ৩ নেতার আগাম জামিন

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির তিন নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বসশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন।
একইসঙ্গে তিন সপ্তাহ শেষে তাদের মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির তিন নেতা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights