বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে হাত পুড়িয়ে দেব: বাহাউদ্দিন নাছিম

নড়াইল প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস করতে আসলে আমরা কেবল হাত ভেঙে দেব না, হাত পুড়িয়ে দেব।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নড়াইলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে খুলনায় শেখ হাসিনার জনসভা সফল করতে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করেছে। পেট্রলবোমা মেরেছে। রাস্তাঘাটে বেরিকেড সৃষ্টি করেছে, গাছ কেটে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে। পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে। বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি, সিএনজি ধ্বংস করেছে, আগুন দিয়েছে, ক্ষতি করেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবার সন্ত্রাস শুরু করেছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তর্জা, নড়াইল-১ এর সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights