লোকশিল্প-পিঠা-স্বাস্থ্য ও বিজ্ঞান মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি :

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ও গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছে লোকশিল্প-পিঠা-স্বাস্থ্য ও বিজ্ঞান মেলার। মঙ্গলবার দিনব্যাপী এমন আয়োজন করেন লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এতে আলাদা আলাদা স্টলে পসরা সাজান শিক্ষার্থীরা।

মেলা ঘুরে দেখা যায়, লোকশিল্প স্টলে গ্রাম বাংলার নকশিকাঁথা, জামদানী শাড়ি প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এছাড়া মাটির তৈরি বিভিন্ন খেলনা, তৈজসপত্র স্থান পায় তাদের স্টলে। গ্রামীন পিঠা মেলা স্থলে সাজানো হয়েছে হরেক রকম পিঠা। নানান প্রকার সবজি ও ফলমূল সহ প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ছিলো স্বাস্থ্য মেলা স্টলে। এছাড়া বিজ্ঞান মেলা স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত কিছু প্রজেক্ট প্রদর্শন করা হয়। মেলা পরিদর্শনে আসেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আকতার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রীনা সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights