অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, অবরোধের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে৷ কষ্ট লাগবের জন্য আমরা কাজ করছি। তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া কমদামে চাল বিক্রি করা হচ্ছে। এক কোটি কার্ড সারা দেশে সরকার নির্ধারণ করে দিয়েছে। আশা করছি অগ্রহায়ণ মাসের পরেই বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা আমাদের কাজ পুরোদমেই চালিয়ে যাচ্ছি। কোথাও কোনো চাপবোধ নেই।’

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আইন আছে, আইন মানলেই সুষ্ঠু হবে। সরকারকে শুধু আইন মানলে হবে না। সব রাজনৈতিক দলকেই আইন মানতে হবে। যারা ট্রাকে আগুন দেয়, বাসে আগুন দেয়, ঢিল মারে তাদেরও আইনের আওতায় আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights