হালট্রিপ কেলেঙ্কারির মূলহোতা তাজবীর হাসান গ্রেফতার

অনলাইন ডেস্ক

অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ও সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার মধ‍্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে।

শনিবার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

২০২০ সালে গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ, ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তবে জানুয়ারি ২০২০ এ দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেছে মোহাম্মদ তাজবীর হাসান, এছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।

২০২০ সালে গ্রাহকদের শতশত কোটি টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালানোর পর ২০২০ এর মার্চে তাজবীর ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন, এবং দুবাইতে থিতু হয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ফ্রন্ট কভার হিসেবে দুবাই, স্পেন, মাল্টায় বিভিন্ন আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছে, পাশাপাশি উল্লেখ যোগ্য সংখ্যক বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাকে ভানুয়াতু এবং তুরস্কের নাগরিকত্ব কিনতেও সহায়তা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights