গাজায় সংঘাত আরো বাড়বে, আশঙ্কা ইরানের

অনলাইন ডেস্ক

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, গাজার পরিস্থিতি উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের আগ্রাসন বন্ধ, অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং গাজার অবরোধ ও যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কীভাবে রাজনৈতিক উপায় ব্যবহার করা যায় তা নিয়ে দুই দেশ আলোচনা করেছে।
দুই মন্ত্রী যুদ্ধবিরতি নিয়েও কথা বলেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান বলেন, গাজার নাগরিকদের বিরুদ্ধে তীব্র যুদ্ধের কারণে সংঘাতের পরিধি বাড়ার সম্ভাবনা এখন অনিবার্য। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights