২ দিনের মধ্যেই বকেয়া বেতন পাচ্ছেন নারী ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক

দেশের পুরুষ ক্রিকেটাররা যখন বড় স্টেজে পারফর্ম করতে ব্যর্থ, দেশের ভক্তদের ডুবাচ্ছেন হতাশায়। তখন একটু হলেও দর্শকদের শান্তি দিচ্ছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। খুব সম্প্রতিই তারা হারিয়েছে পাকিস্তানকে, জিতে নিয়েছে সিরিজ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে জয় পেয়েছিল জ্যোতি-ফারজানারা। তবে এর মাঝেও ছিল আক্ষেপ। লম্বা সময় ধরে বেতন পাচ্ছেন না নারী ক্রিকেটাররা, এমন অভিযোগও শোনা গিয়েছিল জোরেশোরে।

বলা হচ্ছিল, গত ৫ মাস বেতন হচ্ছে না নারী ক্রিকেটারদের। এটা সত্য কিনা জানতে যোগাযোগ করা হয় বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেলের সঙ্গে। জবাবে তিনি বলেন, ‘এটা সত্য আসলে। তবে আমি বিষয়টি জানতাম না, বেশি সময় পেরিয়ে গিয়েছে। ৫ মাস আগে নতুনভাবে বেতনের তালিকা দিয়েছিলাম, এরপর বোর্ডে এপ্রুভ করার পরে হবে বেতন। আমরা তো দিয়ে দিয়েছি সব। আমাকে কেউ আসলে আর ইনফর্ম করেনি পরে।’
নাদেলের সঙ্গে বিসিবি সভাপতির নির্দেশ দ্রুত এর সমাধান করার, ‘এটা বোর্ড থেকেই পরে একাউন্টসে পাঠানোর কথা। তবে মেয়েরা এটা নিয়ে কোনো কথা বলেনি, কোনো ইস্যু বানায়নি। তাদের সাথে সব সময় যোগাযোগ হচ্ছে। বোর্ডে আমার পক্ষ থেকে যা দেওয়ার সেটা আমি দিয়েছি। সিইওকে বলেছি দ্রুত এর সমস্যা সমাধান করতে। পাপন ভাইকেও বলেছি, ওনিও এটার সমাধানের জন্য আদেশ দিয়েছেন।

তাহলে কবে নাগাদ এই বকেয়া বেতন পাচ্ছেন ক্রিকেটাররা এমন প্রশ্নে নাদেল বলেন, ‘বলা যাচ্ছে কাল পরশুর মধ্যেই মেয়েরা বকেয়া বেতন পেয়ে যাবে। দুই দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে।’

উল্লেখ্য, গত জুন মাসের বৈঠক শেষে দেশের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত আসে। সব ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে প্রায় ২০ শতাংশ করে। কিছু ক্ষেত্রে ২০ শতাংশের বেশি। একই সঙ্গে সবগুলো রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights