বিশ্বকাপে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে ভারতের ৪, নেই বাংলাদেশি খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ প্রায় শেষের পথে, এখন কেবল সেমিফাইনালের দুটি ম্যাচ ও ফাইনাল বাকি। অর্থাৎ টুর্নামেন্টের পর্দা নামার আর ৬ দিনের অপেক্ষা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও নিউজিল্যান্ডের চোখ এখন শিরোপায়। তবে চারটি দলের ক্রিকেটারদের নিয়ে এবারের বিশ্বকাপের সেরা একাদশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে অধিনায়ক করে এই একাদশ প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। একাদশে সর্বোচ্চ চারজন রয়েছে ভারতের। তবে প্রকাশিত সেই একাদশে সুযোগ মেলেনি বাংলাদেশি কোনো ক্রিকেটার।

একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন কুইন্টন ডি কক ও ডেভিড ওয়ার্নার। পেসার হিসেবে সুযোগ মিলেছে যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি। পেস অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মার্কো ইয়ানসেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশ : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা), রবীন্দ্র জাদেজা (ভারত), মোহাম্মদ শামি (ভারত), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), যশপ্রীত বুমরা (ভারত)

দ্বাদশ ক্রিকেটার: দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)।

সূত্র: বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights