ঋতুপর্ণার গোলে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক

এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে প্রথমার্ধেই লিড নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের ১৮তম মিনিটে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বক্সের একেবারে সামনে থেকে ফ্রি কিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার নেওয়া প্রথম শট প্রতিহত হয় প্রতিপক্ষের ডিফেন্সে। তবে ফিরতি বলে কোনো ভুল করেননি এই মিডফিল্ডার। জোরালো ও কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। মিয়ানমারের গোলরক্ষক ও রক্ষণের কোনো চেষ্টাই সফল হয়নি। বল জালে জড়াতেই ইয়াঙ্গুনের গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মিয়ানমার ৫৫ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১২৮তম স্থানে। ঘরের মাঠ ও দর্শক সমর্থন থাকলেও তারা এখন পর্যন্ত তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

এই ম্যাচ জিততে পারলে ইতিহাসে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে উঠবে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মূল আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights