তফসিল ঘোষণা করে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে : অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, সরকার নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে জনগণকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। দেশকে রক্ষায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়াতে হবে।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতীয় নির্বাচনের এ তফসিল ঘোষণা করার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় এলডিপির চেয়ারম্যান এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, বিগত ১৫ বছর যাবৎ দেশে গণতন্ত্র নেই। কর্তৃত্ববাদী সরকার দেশ পরিচালনা করছে। বর্তমান সিলেকশন কমিশন (নির্বাচন কমিশন) বাংলাদেশে উত্তর কোরিয়া, চীন, রাশিয়ার মতো একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করে দিয়েছে। এর মধ্য দিয়ে আর ন্যূনতম মনুষ্যত্ব বলতে কিছু থাকলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights