পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন

দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরবেলা ওই ইউনিয়নের কুমড়াকান্দি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মৎস্যচাষি মো শান্ত মিয়া নতুন উদ্যোক্তা হয়ে দুই বছর আগে বাড়ির কাছেই মসজিদের পাশে ১০০ শতক জমিতে বাবা আনোয়ার হোসেন এর পুকুরে মাছ চাষ শুরু করেন। ২ ধরে ওই পুকুরে মাছচাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন।

ভুক্তভোগী শান্তর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। গত দুই মাস আগে আমার বাবার জমিতে মাটি কাটতে আসলে স্থানীয় লোকদের সাহায্যে আমার বাবা মাটিকাটা বন্ধ করে । সেই শত্রুতার ধরে আমার মৎস্য খামারে ভোর বেলায় পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা ২৫ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা।

মৎস্যচাষি শান্ত বলেন, উপজেলা মৎস্য অফিসারের পরামর্শে আমি মাছ চাষ শুরু করি । তরুণ উদ্যোক্তা হিসেবে আমাকে উৎসাহী করে আমার এলাকার চেয়ারম্যান । আমার মাছের পোনা গুলো বিক্রির উপযুক্ত হয়েছে। আজকে ভোরবেলা তারা আমার মৎস্য খামারে বিষ দিয়েছে। এতে আমার পুকুরে থাকা ২৫ মণ মাছ মারা গেছে। বন্ধুদের সহযোগিতায় এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিলো ।
এলাকার প্রতিবেশীরা জানান, বাপের কাছে অনেক অনুরোধ করে পুকুরটি নিয়েছে। এই ছেলেটি প্রতিদিন মাছগুলো দেখাশোনা করত । আজ ভোরবেলা তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার পুলিশের কর্মকর্তা (ওসি) জনাব বিপ্লব কুমার বিশ্বাস এর কাছে লিখিতভাবে অভিযোগ দিলে তিনি তারাটিয়া পুলিশ তদন্ত থানার এসআই মোস্তাফিজুর রহমানকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন । পরে তার সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন। এবং সেই সাথে ঘটনাস্থল নিজে পরিদর্শনের কথা বলেন ।

এ বিষয়ক উপজেলা মৎস্য অফিসার মাছগুলো পর্যবেক্ষণ করে, ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকার মাছ এবং অন্যান্য আনুষাঙ্গিক ক্ষয়ক্ষতি ৫০ হাজার এই মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি এবং বিষ প্রয়োগে মারা গেছে এমন লিখিত দেন।

One thought on “পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন”

  • November 21, 2023 at 12:48 PM
    Permalink

    সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights