এখনও ঘোরের মধ্যে আছি: কামিন্স

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া দলের বেশ কিছু খেলোয়াড় বুধবার দেশে ফিরেছেন। সেই তালিকায় আছেন অধিনায়ক প্যাট কামিন্সও। এয়ারপোর্টে নেমে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এখনও ঘোরের মধ্যে আছেন তিনি।

কামিন্স বলেন, ‘প্রত্যেক আধা ঘণ্টা পর পর মনে পড়ছে যে আমরা মাত্রই একটা বিশ্বকাপ জিতেছি। আর সেটা মনে পড়তেই উচ্ছ্বসিত হচ্ছি। আনন্দে দেহমন নেচে উঠছে। আসলে আমরা এখনও ঘোরের মধ্যে আছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য খুবই কঠিন ও ক্লান্তিকর একটি বছর এটা। তবে সেসব কিছু ছাপিয়ে খুবই দারুণ একটি বছর হয়েছে এটি। আমি মনে করি আমরা আমাদের নিজেদের একটি লিগ্যাসি তৈরি করতে পেরেছি। প্রতি চার বছর অন্তর অন্তর আপনি একটি বিশ্বকাপ খেলার সুযোগ পান এবং সেটা যদি ভারতের মতো কন্ডিশনে হয় তাহলে নিঃসন্দে খুবই কঠিন। এছাড়া ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয় ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা আমাদের জন্য বিশেষ কিছু। আসলে এর চেয়ে ভালো একটি বছর আমরা পরিকল্পনা কিংবা প্রত্যাশা করতে পারি না। আমরা খুবই সন্তুষ্ট।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights