কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্ততকারী শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥
কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্ততকারী শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক কমিটি
গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠনের মধুগঞ্জ বাজারস্থ্য অস্থায়ী
কার্যালয়ে এক সভার মাধ্যমে ওই কমিটি আত্নঃপ্রকাশ করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট
ওই কমিটিতে শুশান্ত মালী আহব্বায়ক ও ইকবাল আলী বিশ^াসকে সদস্য সচিব করা
হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- প্রদিপ অধিকারী, নিপুন মন্ডল, সাইফুল হোসেন,
টিটো অধিকারী, সুব্রত সরকার, জয় গোপাল, সুধির দাস, দেবাশিষ বিশ^াস,
বাবলু দাস ও সনজিৎ অধিকারী। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন
সদস্য অন্তভ’ক্ত করন সহ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা গ্রহন করবেন।
সভাতে শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, তাদের নায্য দাবী আদায় সহ দুঃসময়ে
শ্রমিকদের পাশে দাড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
