তফসিল পেছানোর সুযোগ আছে : ইসি আনিছুর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে সে ক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে। পাশাপাশি চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার বিকালে সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত এই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র‍্যাব, পুলিশ, বিজিবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচন কমিশনার বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনী আমেজ থাকে। তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান আগেও ছিল এখনো আছে।

বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights