কলাপাড়ায় জাল টাকাসহ গ্রেফতার ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় জাল টাকাসহ মো. হাবিবুর রহমান (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দপুর সাড়ে তিন টায় দিকে পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি কফি হাউজ তাকে গ্রেফতার করা হয়। সে বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের মোতালেব মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কফি হাউজে কেনাকাটা করতে গিয়ে সে ৫ শ’ টাকার একটি জাল নোট দেয়। পরে ওই দোকানির সন্দেহ হলে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ৪০টি ও ৫শ’ টাকার ১৩টি জাল নোট উদ্ধার করেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights