ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের কৃষ্টখালী এলাকার ধানক্ষেতে পাওয়া গেছে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ। তার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ধানক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে ধামরাই থানা পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কৃষ্টখালী গ্রামের চকের মধ্যে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এসময় তারা পুলিশে খবর দেন।
ধামরাই থানার অপারেশন ওসি নির্মল কুমার দাস জানান, লাশের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
