বগুড়ায় হতালের সমর্থনে মশাল মিছিল, হাতবোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকায় এই মশাল মিছিল বের করা হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই মশাল মিছিলে অংশ নেন। মিছিল থেকে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এসে মশাল ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
একই সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত শহরের বড়গোলা মোড়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। শহরের সাতমাথার দিক থেকে এসে তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দত্তবাড়ি দিকে পালিয়ে যায়।

পথচারীরা জানান, বড়গোলা মোড়ে মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত হটাৎ হাতবোমা ফাটিয়ে চলে যায়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights