নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিখোঁজেরর তিনদিন পর একটি বিল থেকে রাজ সিকদার (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর)সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক রাজ সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপালপুর গ্রামের ফারুক সিকদারের ছেলে। রাজ ও তার পরিবারের সবাই ঢাকাতে বসবাস করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, গত তিন দিন আগে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় রাজ সিকদারের খালু মঞ্জুর দাড়িয়ার বাড়িতে বেড়াতে আসে সে।পরে খালাতো ভাই শহীদ দাড়িয়ারার সঙ্গে বিলে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে বুধবার সন্ধ্যায় বিলের পানিতে রাজ সিকদারের মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights