দেবর-ভাবির দ্বন্দ্বের বলি সাদ এরশাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর-৩ (সদর) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ আসনে এমপি ছিলেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদ। দেবর জি এম কাদের-ভাবি রওশন এরশাদের মতের মিল না হওয়ায় জাপা থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন সাদ এরশাদ। ১৯৯১ সালের পর থেকে ওই আসনটি জাতীয় পার্টির দখলে। মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ শেষ হওয়ার আগে সাদ এরশাদ গণমাধ্যমকে বলেছিলেন, ‘জাপা চেয়ারম্যান জি এম কাদের আমার আসন ছিনতাই করেছেন। এ আসন ছাড়া অন্য কোনো আসনে নির্বাচন করব না। আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থীও হননি। লোকজনকে বলাবলি করতে শোনা গেছে, হায়রে রাজনীতি। স্বার্থের জন্য আপন ভাতিজাকেও কোনো ছাড় দেওয়া হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights