শেরপুরে মাদক কারবারি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে মদ পাচারকালে শংকর কোচ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শংকর কোচ জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের সগেন্দ্র কোচের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানার পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার আমদানী নিষিদ্ধ ৯৫ বোতল ভারতীয় মদ সহ তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত শংকর কোচ একজন মাদক কারবারী চক্রের সদস্য। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights