নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আলোচনায় তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে একটি আলোচিত নাম তৈমূর আলম খন্দকার। নতুন দল তৃণমূল বিএনপির মহাসচিব তিনি। ৭ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন তৈমূর। মূলত সংসদ নির্বাচনে এই প্রথমবার তিনি অংশগ্রহণ করছেন। এর আগে দুটি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমূর আলোচিত হন। দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তৈমূরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের নেতৃত্বের পদ হারানোর পাশাপাশি সদস্যপদও হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights