ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা নয়: ম্যাক্রোঁন

অনলাইন ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা নয়।

তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি নাগরিকদের হত্যা অব্যাহত রাখে তবে তারা নিরাপত্তা ভোগ করতে পারবে না।

কাতার সফরে যাওয়ার আগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁন বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা অর্জন করা হলে এ অঞ্চলে ইসরায়েলের কোনো স্থায়ী নিরাপত্তা থাকবে না।
ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি এবং সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ম্যাক্রোঁন দোহায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights