নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে নীলফামারী সদর উপজেলার খয়রাত নগর স্টেশনের অদূরে ও দুপুরে সৈয়দপুর শহরের বড়ঘুন্টি সংলগ্ন এলাকায় ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- নীলফামারী জেলা শহরের সুঠিপাড়া ঘোনপাড়া এলাকার মৃত জবান আলীর ছেলে ফয়জুল ইসলাম (৬৩) ও সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা জায়েদ হোসেন খান চঞ্চল (৬৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম।

তিনি বলেন, রবিবার সকাল ৭টার দিকে নীলফামারী টু সৈয়দপুর রেল লাইনের খয়রাত নগর নামক স্টেশনের কাছে নীলফামারী থেকে সৈয়দপুর গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। তিনি মানসিক সমস্যা ভুগছিলেন বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুপুরের দিকে সৈয়দপুর শহরের বড়ঘুন্টি এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জায়েদ হোসেন খান চঞ্চল নামে আরেকজন মৃত্যু হয়েছে। তিনি কানে শুনেন না বলে জানা গেছে। ঘটনার সময় ট্রেন তার কাছে আসলেও বুঝতে পারেননি তিনি। তাকে আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি তা দেখেননি ও শুনতেও পাননি। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights