ভোলার চরফ্যাসন আদালতের কোর্ট ইন্সপেক্টর ও জিআরওর বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন

ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাসন আদালতের কোর্ট ইন্সপেক্টর ও জিআরও এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, বিচারপ্রার্থীদের হয়রানি এবং আদালত অবমাননার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভোলা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা। আজ বুধবার দুপুরে আদালতের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোলার সাধরণ আইনজীবীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম বাসেত, এ্যাডভোকেট মোঃ ইউসুফ, এয়াডভোকেট শাহদাত হোসেন শাহীন, এ্যাডভোকেট ফয়সাল আহমেদ রাসেল প্রমুখ অংশ নিয়েছেন।

এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভোলা জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলায় অবৈধভাবে চরফ্যাশন আদালতটি স্থানান্তর করা হয়েছিল। এতে সাধারণ জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিচার প্রার্থীদেরকে জিম্মি করে অবৈধ ব্যবসা দিয়ে বসেছে সেখানকার জিআরও এবং কোর্ট ইন্সপেক্টর। তাই চরফ্যাশন এর আদালত জেলা শহরে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

এ সময় বক্তারা চরফ্যাশন আদালতের জিআরও ও কোর্ট ইন্সপেক্টরকে সৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসর উল্লেখ করে বলেন, গত ১৫ দিন চরফ্যাশন আদালতে বিচারক নেই। এই সুযোগে তারা এই দুইজন সাধারণ বিচার প্রার্থীদের হয়রানি করছে। দ্রুত তদন্ত করে এই দুই কর্মকর্তার বিচার দাবি করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights