রাজধানীতে পেট্রল-লাইটারসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্টে পেট্রল, লাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম মো. হেদায়েত উল্লাহ (৩৫)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জের বাইশগাঁও গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে হেদায়েত রাজধানীর কদমতলীর আলমবাগে থাকতেন।

আজ সোমবার রাতে এসব তথ্য জানান শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সিকদার।
তিনি বলেন, বিকালে জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্ট চলছিল। তখন এক যুবকের গতিবিধি সন্দেহ হয়। পরে তার দেহ তল্লাশি করে কাপড়ের শপিং ব্যাগে ছোট বোতলে ২৫০ মিলিলিটার পেট্রল, গ্যাসলাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা পাওয়া যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, আটক যুবক নাশকতামূলক কাজে পেট্রল ব্যবহার করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights