নকল পিস্তল দেখিয়ে দোকানে হামলা, আটক দুই কিশোর

অনলাইন ভার্সন

ময়মনসিংহের ভালুকায় পিস্তল দেখিয়ে দোকানে হামলা চালানো ও হুমকির ঘটনায় দুই কিশোরকে আটক করে যৌথবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

আজ শুক্রবার দুপুরে উপজেলার জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট এলাকায় মো. আল-আমিনের দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত পিস্তলটি একটি খেলনা পিস্তল। আটককৃতরা হলো গফরগাঁওয়ের সিফাত (১৬), পিতা সাইফুল ইসলাম এবং সাদিকুল ইসলাম (১৮), পিতা আবুল কাশেম।

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা যায়, তিন কিশোর পিস্তল দেখিয়ে দোকানে ঢুকে হুমকি ও হামলা চালায়। দোকানি ও স্থানীয়রা দুইজনকে আটক করে, একজন পালিয়ে যায়।

দোকান মালিক আল-আমিন জানান, পূর্বের পারিবারিক কথাকাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ভালুকা আর্মি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেন।

ভালুকা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অপরাধকে হালকাভাবে দেখার সুযোগ নেই। ঘটনার সঙ্গে আরও অজ্ঞাত ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights