কিশোরী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর মোগলটুলি এলাকার এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করার অভিযোগে বান্ধবীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরীর বান্ধবী শারমিন আকতার, তানজিবুল ইসলাম রহিম, নজরুল ইসলাম মিনু, নজরুল ইসলাম, জুনাইদ হাসান মুন্না, মো. রাকীব ও টুলু।
মঙ্গলবার সদরঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
সদরঘাট থানার ওসি গোলাম রব্বানী বলেন, গত ৩০ নভেম্বর, ২ ও ৩ ডিসেম্বর পৃথক সময়ে ভিকিটিম কিশোরীর বান্ধবী শারমিন আকতারের সহযোগিতায় গ্রেফতারকৃতরা তাকে ধর্ষণ করে। সর্বশেষ ৩ ডিসেম্বর মোগলটুলি জমির উদ্দীন লেইনের নবী কন্ট্রাক্টরের বিল্ডিংয়ের নীচতলার সিকিউরিটি রুমে ওই কিশোরীকে তৃতীয়বার ধর্ষণ করে। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে। ওই কিশোরীর বাবা ও মায়ের ডিভোর্স হয়েছে। বর্তমানে কিশোরী দাদা-দাদির সাথে স্থানীয় একটি কলোনীতে বসবাস করে।
