বাগেরহাটে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শীতের শুরুতেই ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা দরিদ্র, সুবিধা বঞ্চিত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে। কম্বল বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসনের ত্রান তহবিলে ৪২০টি কম্বল হস্তান্তর করা হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনর হাতে এসব কম্বল তুলে দেন আশার এডিএম মো. গোলাম কিবরিয়া ও জেলা ম্যানেজার মো. ওলিয়ার রহমান। এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights