শৈলকুপায় গাঁজাসহ মাদক কারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শৈলকুপায় গাঁজাসহ জাফর খাঁ নামের এক মাদক কারবারিকে আটক পুলিশ। শনিবার (০৯ ডিসেম্বর) রাতে উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাফর খাঁ ওই গ্রামের মৃত সূর্য খাঁর ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরপুর এলাকায় আমাদের একটি আভিযানিক দল অভিযান চালায়। সেসময় জাফরকে আড়াই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights